× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

পিতাপুত্র কর্তৃক সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ

Kishori
হালনাগাদ: শনিবার, ২ মার্চ, ২০১৯

এম,এ,জলিলঃবিশেষঃপ্রতিনিধিঃ ঝিকরগাছার পল্লীতে পিতাপুত্র কর্তৃক রেকর্ডটি সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার কুমরী গ্রামে।এ ব্যাপারে যশোর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদলতে মামলা হয়েছে।
জানাগেছে, ঝিকরগাছা উপজেলার কুমরী গ্রামের মৃত ইমান আলীর ছেলে নূর ইসলাম বহু বছর পূর্বে কুমরী মৌজার ১৫২৩ দাগে রেজিষ্ট্রি কোবলা দলিল মূলে ২০ শতক জমি কিনে চাষাবাদ করে ভোগ দখল করে আসছে। যার দলিল নং ৬২, তারিখ ২ জানুয়ারি ১৯৯১। রেজিঃ কোবলা দলিল নং৩৭৪/৮৫।
এ দলিলে তিনি মোট ৬১ শতক জমি কিনে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও তিনি উক্ত জমিতে চলতি মৌসুমে ধান চাষ করার জন্য জমি ট্রাক্টর দিয়ে চাষ করার সময় একই গ্রামের মৃত জামাত আলীর ছেলে আবুল কাশেম ও তার দুই ছেলে মোক্তার আলী ও আক্তার আলী সহ ৮/৯ জন দূর্বৃত্তরা বাধা সৃষ্টি করে জমি জবর দখলের চেষ্টা করে।
এ সময়  স্থানীয়রা  ছুটে এলে তারা দুরুত্ব ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এবং নূর ইসলামকে মারপিট ও হত্যার হুমকি দিয়ে যায়। এ ব্যাপারে নূর ইসলামের ছেলে রুহুল আমিন বাদী হয়ে যশোর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদলতে মামলা দায়ের করেছে।
আবুল কাশেম ও তার ছেলেদের অব্যহত হুমকির মুখে অসহায় হয়ে পড়েছে নূর ইসলামের পরিবার। এই ভূমি দশ্যুদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসন ও  স্থানীয় মাতব্বরদের দ্বারে দ্বারে ছুটছে।
এ ব্যাপারে অভিযুক্ত আবুল কাশেমের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও কথা সম্ভব হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..