× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

পানির নায্য হিস্যা আদায়ে উদ্যোগ গ্রহনের দাবিতে ঐতিহাসিক ফারাক্কা দিবস

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
ঐতিহাসিক ফারাক্কা দিবস

ভারতের কাছ থেকে পদ্মা ও তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির নায্য হিস্যা আদায়ে উদ্যোগ গ্রহনের দাবিতে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বিপ্লবী কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির আয়োজনে নগরীর অশি^নী কুমার টাউন হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক নৃপেন্দ বাড়ৈ সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সাত্তার।

বক্তারা বলেন, ভারত আমাদের স্বাধীনতার বন্ধু হিসেবে সহযোগিতা করে আজ তারা চারদিকে পানি নিয়ন্ত্রন করে আমাদের পানি শুন্যতা করে তিলে তিলে মারছে। এটা কোন বন্ধু রাষ্ট্রের কাছ থেকে কামনা করা যায়না।


এ ক্যটাগরির আরো খবর..