× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

সাতক্ষীরা প্রতিনিধি

পানি নিষ্কাশনের জন্য খাল খনন করার কারণে মামলার শিকার; মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধিঃ টানাবৃষ্টিতে জলবদ্ধতা নিষ্কাশনের জন্য সাতক্ষীরার আশাশুনি উপজেলার খরিয়াটী এলাকার মানুষ খাল খনন করার কারণে প্রভাবশালীদের হয়রানি মূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে শত শত মানুষের উপস্থিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আশাশুনি উপজেলার খরিয়াটী এলাকাবাসীর আয়োজনে শুক্রবার বিকালে খরিয়াটী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তালা শালিকা কলেজের প্রভাষক মাসুদ করিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সরদার আব্দুর রাজ্জাক,খরিয়াটি ৩নং বিএনপির সাবেক সভাপতি খান মোহাম্মদ মাহবুবুর রহমান, খরিয়াটী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,দরগাহপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, দরগাহপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,জালাল জোয়াদ্দার,আব্দুর ছাত্তার গাজী,রবিউল ইসলাম,মাসুম বিল্লাহ সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে খরিয়াটী এলাকা প্লাবিত হয়েছে। তাদের বাড়িঘর ও ফসলের জমি পানিতে তলিয়ে যাচ্ছে কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। জলবদ্ধতা নিরসনের জন্য খাল খনন করা হলেও কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে।প্রভাবশালীরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য খাল খননে বাধা দিচ্ছেন এবং এতে করে এলাকার জলাবদ্ধতা সমস্যা আরও বাড়ছে। ফলে এলাকার প্রভাবশালী স্বৈরাচার আওয়ামী লীগের দোসর মামলা বাজ ও ভূমিদস্যু শেখ সোহরাফ হোসেন,শেখ মশিউর রহমান, রেজওয়ান মোড়ল ও কালাম গাজী খরিয়াটি এলাকার অর্ধশত মানুষের নামে মিথ্যা হয়রানি মূলক মামলা করছেন। খাল খননকারীদের বিরুদ্ধে মামলা করেন। মামলার কারণে এলাকার মানুষ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। খাল খননের ফলে তাদের দুর্ভোগ কমবে কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের কারণে তা সম্ভব হচ্ছে না।

বক্তারা আরো বলেন,অতি বিলম্বে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি এবং কালকিতলা খাল পুন খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে না। এই মামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে ও ২ দিনের মধ্যে মামলা প্রত্যহার না করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা এবং দ্রুত পারি নিষ্কাশনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..