এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় থেকে: ১৩ আগষ্ট (শনিবার) দুপুরে পঞ্চগড়ের বোদা পাথরাজ মহাবিদ্যালয়ের সম্প্রসারিত বহুতল একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পঞ্চগড়-২ আসনের সদস্য সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। মহাবিদ্যালয়ের দ্বিতল ভবনের ৩য় তলার উদ্ধমুখী সম্প্রসারণ ও পাশ্বস্থ ২টি শ্রেণীর কক্ষের ১ম থেকে ৩য়তলা পর্যন্ত উদ্ধমুখী সম্প্রসারণ কাজের জন্য এক কোটি উন্নচল্লিশ লাখ আটার হাজার নয়শত ছত্রিশ টাকা নির্মাণ কাজের ব্যয় নির্ধান করা হয়েছে।
ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে উদ্বোধনী সমাবেশে এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাথরাজ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এটিএম ফজলুল হক। এ সময় বোদা উপজেলা নিবার্হী অফিসার মোঃ আবু আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, জাসদ নেতা আধ্যাপক এমরাম আল আমিন, আওয়ামীলীগ নেতা মোঃ মোকলেছার রহমাব জিল্লুর, মহাবিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।