পাটকেলঘাটায় ১০ টাকা কেজির চাল পেয়ে উপকারভোগীদের মুখে হাসি

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচী রেশনিং কার্যক্রমে ১০ টাকা কেজির চাল কেনার সুযোগ পেয়ে সহস্রাধিক হতদরিদ্র পরিবারের মুখে হাসি ফুটেছে।

ইউনিয়নের নিয়োগকৃত ডিলার সমীর কুমার দাশ ও সুফল আশ জানান, ইউপির চেয়ারম্যান মেম্বরদের অগ্রাধিকার তালিকা অনুযায়ী ১ হাজার ২৭৮ টি হতদরিদ্র পরিবারে ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি চাল কেনার সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সেপ্টেম্বর ২০১৬ মাসের বরাদ্দকৃত ৩৮.৩৪০ মেট্রিকটন চাল খলিষখালী উত্তর বাজারে পহেলা অক্টোবর থেকে বিক্রয় কার্যক্রম চালূ করা হয়।

গত ৩ দিন ধরে সুষ্ঠুভাবে এ চাল বিক্রয় শুরু হলে উপকারভোগী পরিবারগুলোর মুখে হাসি ফুটে উঠেছে। খাদ্যবান্ধব সরকারের যুগান্তকারী এ পদক্ষেপকে গুটি কয়েক স্বার্থান্বেষী ব্যক্তিদের অবৈধ দাবি পুরণ না হওয়ায় রেশনিং কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে তৎপর হয়ে উঠেছে।

ডিলারদ্বয় জানান, রেশনিং কার্যক্রমে কারো কোনো অন্যায় আবদার প্রশ্রয় দেয়া হবে না। হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত চালের সাথে কোনোরকম অনিয়ম তাদের স্পর্শ করবে না বলে জানান। তালিকা অনুযায়ী প্রতিটি পরিবারের জন্য প্রতিমাসে ৩০ কেজি চাল সঠিকভাবে বিক্রয় করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।