× Banner
সর্বশেষ
উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ বিমান মন্ত্রীর সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ কৃষিমন্ত্রীর সাথে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ কর‌ল মৈত্রী সমিতি তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক শার্শায় কৃষি ও শিল্প বিপ্লবের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উপমহাদেশের প্রাচীনতম জ্ঞানপীঠ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে মুগ্ধ প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় এক ইঞ্জিন ভ্যান চালক নিহত

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :পাটকেলঘাটায় মর্মান্তিক সড়ক দূঘর্টনায় এক ইঞ্জিন ভ্যান চালক নিহত হয়েছে। দূর্ঘটনাটি গতকাল সাড়ে ১১ টায় খূলনা-সাতক্ষীরা মহাসড়কের আহসান নগর এলাকায় ঘটেছে। নিহত ইঞ্জিন ভ্যান চালক থানার তৈলকুপি গ্রামের আনসার আলী মোড়লের পুত্র আলমগীর হোসেন (২৭)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইঞ্জিন ভ্যান চালক সাতক্ষীরা সদর হতে পাটকেলঘাটায় ফিরছিল। পথিমধ্যে আহসান নগর এলাকায় অজ্ঞাত একটি ইট বোঝায় ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে স্থানীয় জনতা রক্তাক্ত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এদিকে নিহত আলমগীর হোসেনের ছোটো ভাই ইউনুস আলী বিগত চার বছর পূর্বে থানার রাজেন্দ্রপুর গ্রামে আমড়া পাড়ার সময় বৈদ্যূতিক ক্ষমতা সম্পন্ন তারে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

সব মিলিয়ে ঐ পরিবারের স্বজনরা শোক সইতে না পেরে বার বার মুর্ছা যাচ্ছিল। নিহত আলমগীরের ৭ বছর ও ২ বছরের দুটি কন্যা সন্তান আছে। এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যেহেতু ঘাতক ট্রাক কে আটক করা সম্ভব হয়নি সেকারণে নিহতের স্বজনরা কোনো অভিযোগ না করায় মামলা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..