পাটকেলঘাটায় জলাবদ্ধতায় বিপন্ন জনগোষ্ঠীর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার ৪ নং কুমিরা ইউনিয়নে সাতক্ষীরা জেলার জলাবদ্ধতায় বিপন্ন জনগোষ্ঠীর সহনশীলতা উন্নীতকরণ প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা মুসলিম এইড এবং সুশীলনের যৌথ উদ্যোগে বৃহঃবার বেলা ১১ টায় কুমিরা ইউনিয়ন পরিষদের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুমিরা ইউনিয়নের জলাবদ্ধতায় করণীয় এবং উত্তরণের উপায় সহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন বেসরকারী সংস্থা মুসলিম এইডের কর্মকর্তা এরশাদ আলী, ফয়সাল মাহমুদ, মাহবুবা আক্তার,  সুশীলনের দেবরঞ্জন বিশ্বাস দেবু, মুক্তি রানী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ব্লক সুপার ভাইজার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা ইসহাক মোল্ল্যা, আওয়ামীলীগ নেতা কাজী তবিবুর রহমান, সাংবাদিক এস.এম মফিদুল ইসলাম, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবু, মফিদুল ইসলাম, রোখসানা পারভীন, হাবিবুর, আঃ বারিক, শফিকুল ইসলাম, হাফিজুর রহমান, আলাউদ্দিন, জামিয়ার মোল্ল্যা, আঃ হাই প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুসলিম এইডের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।