× Banner
সর্বশেষ
একসঙ্গে আত্মহত্যা সিদ্ধান্ত নিয়ে নদীতে ঝাঁপ দিলেন তরুণ, ফিরে এলেন তরুণী তিন বছরে সব কৃষক পাবেন ‘কৃষক কার্ড’ – কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি – মির্জা ফখরুল মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা দেড়’শ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ক্ষোভে পৌরবাসী ঝিনাইদহে সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে – কৃষিমন্ত্রী দেশে হাম ও উপসর্গে আরও ১ মৃত্যু বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রতিমন্ত্রী মীর হেলালের ত্রাণ বিতরণ বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত

পাটকেলঘাটায় আখ মাড়াতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬

পাটকেলঘাটা প্রতিনিধিঃ আখ বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে একটি। এছাড়া আখ চাষ বাংলাদেশের প্রতিটি জেলাতে বেশ লক্ষ্য করা যায়। লাভজনক ফসল হিসেবে পরিগণিত হওয়ায় প্রায় প্রতিটি কৃষক পরিবার আখ চাষকে প্রাধান্য দিয়ে থাকেন। অর্থ সংকট আর উপযুক্ত প্রয়োজনীয় জমি না থাকলেও ঋণ কিংবা ধার দেনা করে হলেও অন্যের জমিতে বর্গা করে চাষিরা আখ চাষ করতেন।
কালের বিবর্তনে আখ চাষ আজ অনেকটাই বিলুপ্ত হতে চলেছে। পাটকেলঘাটা সহ তালা উপজেলার মাঠ গুলোতে যেটুকু দেখা মেলে তাতে আখ চাষীরা বর্তমানে যে ব্যতিব্যস্থ সময় অতিবাহিত করছেন তা লক্ষ্য করা যায়। গত কয়েকদিন উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায় মাঠের পর মাঠ অন্য ফসল হলেও আখ চাষ কৃত জমি খুবই কম। খলিষখালীর মোকসেদপুর গ্রামের হযরত মোড়লের বর্গাকৃত আখ ক্ষেতে দেখা যায়, পরিবারের সদস্য সহ অন্যরা আখ কাটা, সেগুলো পরিষ্কার করা, আখ থেকে মেশিনে মাড়িয়ে সমস্থ রস বের করে আনা। অতঃপর রসগুলো ব্যারেলে রেখে জ্বালিয়ে গুড়ে পরণত করা। পরিশেষে গুড়গুলোকে হাতের কারুকাজ করে সারি সারি পাত্রে রেখে পাটালিতে রুপদান করছেন। বিন্দুমাত্র বিশ্রামের যেন সময়ই নাই।

হযরত মোড়ল জানান, বাপ, দাদার আমল থেকে আখ ব্যবসার সাথে জড়িত। এ বছরও ৩ বিঘা জমিতে আখ চাষ করেছি। তিনি জানান, কাকডাকা ভোর হতে শুরু করে বেশ রাত পর্যন্ত খাওয়া ঘুম যেন একেবারেই নেই। সারাবছর পরিশ্রম করে আখ চাষ করেছি, এখন যদি পরিশ্রম না করি তো লাভের মুখ দেখবো কেমনে? এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বছর পাটালির মণ ৩’হাজার টাকা করে, যা কেজি প্রতি প্রায় ৭৫ টাকা পড়বে। তবে আগের সেই দিন আখ চাষে ও পাটালি তৈরীতে নেই বলে মনে হলো। গুড়ে পাটালিতে রুপ (বিজ) দেওয়ার সময় স্বচোখে দেখা গেল পাশেই রাখা হয়েছে চিনির বড় একটি স্তুপ। চিনি রাখার কারণ ও কেজি কত জানতে চাইলে হযরত আলী ও তার সহযোগীরা আর মুখ খোলেননি। জানা যায়, বেশি দাম পাওয়ার প্রলোভনে ডান্টি আখ (মিষ্টি কম) দিয়ে পাটালিতে রুপ দেওয়ার সময় তাতে চিনি মিশ্রিত করছেন। যাতে ক্রেতা কেনার সময় কাটর (মিষ্টি)আখের পাটালি বলে মনে করেন। মনে হলো আসল জিনিসের সেই স্বাদ বুঝি সব কিছু থেকে উঠেই যাচ্ছে। কারণ একটাই, স্বল্প ব্যয়ে অধিক লাভবান হওয়ার প্রবণতা।

একসময় দেখা যেতো, খুব ভোরে আখ কাটার ধারালো অস্ত্র নিয়ে মাঠে যাওয়া ধুম পড়ে যেত। আখগুলো পরিষ্কার করে মাড়িয়ে সেই রস বের করা যেন অতীত স্মৃতিকে মনে করিয়ে দেয়। আখ মাড়াইয়ের সময় মেশিনের শব্দে আশে পাশের মানুষের ঘুম যেন ভেঙ্গে যেত। সারাটা দিন আখ খেতে হাড়ভাঙ্গা খাটুনি। রস হতে গুড় হলে এলাকার ছোট ছোট বাচ্চা হতে শুরু করে বড়রাও ব্যারেলের কাছে ভিড় জমাতো। ভোরবেলা সেই তৈরীকৃত পাটালিগুলোকে বাজারজাত করা হতো। জানা যায়, অনুকুল আবহাওয়া, বন্যা প্লাবিত অঞ্চল, উপযুক্ত দাম আর সঠিক প্রশিক্ষণের অভাবে আখ চাষ এ উপজেলা হতে বিলূপ্ত হয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..