× Banner
সর্বশেষ
“দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে – প্রধানমন্ত্রী পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত সংবাদে জেগেছে কর্তৃপক্ষ; বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়কের চিত্র?

পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজ উপাধ্যক্ষ এখন নিজেই নিজের ফাঁদে

admin
হালনাগাদ: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ আতিয়ার রহমান অবশেষে নিজের ফাঁদে নিজেই আটকে গেলেন।

কলেজ সূত্রে জানা যায়, অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আতিয়ার রহমান গত ১২ই নভেম্বর ২০১২ তারিখ উপাধ্যক্ষ পদে নিয়োগ পান।

কিন্তু সম্প্রতি তিনি নিজে উপাধ্যক্ষ পদে থেকে প্রভাষক সেজে উচ্চতর স্কেল সহকারী অধ্যাপক পদের জন্য গত ১৭ই অক্টোবর ২০১৬ ইং তারিখে দরখস্ত করলে কলেজ গভর্নিং বডি বিপাকে পড়ে যায়।

উপায়ন্তর না পেয়ে গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াজিহুর রহমান খান গত ২৩ শে নভেম্বর ২০১৬ ইং তারিখে এ বিষয়ে দিক নির্দেশনা চেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে লিখিত পত্র প্রেরণ করেন। এর প্রেক্ষিতে অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হেলাল উদ্দীন স্বাক্ষরীত গত ৮ ই জানুয়ারী ২০১৭, ৭জি/৩৬৭(ক-৩)/ ২০০৫/১০২১/৪ নং স্মারক পত্রে বলা হয় উক্ত কলেজের উপাধ্যক্ষ মোঃ আতিয়ার রহমান গত ২৮শে নভেম্বর ২০১২ উপাধ্যক্ষ পদে যোগদানের পর প্রভাষক পদের বেতন-ভাতা গ্রহন সম্পূর্ণ অবৈধ বিধায় উপাধ্যক্ষ পদে যোগদানের পর থেকে অদ্যবধি তার এমপিও এর উত্তোলিত বেতন-ভাতা প্রায় ১২ লক্ষ টাকা সরকারী কোষাগারে ফেরত দিতে হবে।

অন্যথায় জনবল কাঠামো মোতাবেক তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী প্রদান করা হয়। মাউশি থেকে প্রেরিত চিঠির বিষয়ে উপাধ্যক্ষ মোঃ আতিয়ার রহমানের কাছে মন্তব্য জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন আমি সম্পূর্ন বিধি মোতাবেক নিয়োগ পেয়েছি।

এ বিষয়ে তিনি আইনগত ভাবে অগ্রসর হবেন বলে জানান। কলেজ গভর্নিং বডির সদস্য শেখ সুলতান আহম্মেদ, হাবিবুর রহমান পিন্টু, মোঃ মহসিন আলী, শেখ আব্দুল হান্নান, গোপাল ঘোষের কাছে একই প্রতিষ্ঠানে দু’পদে চাকুরী কি ভাবে করছেন এবং তাকে এ নিয়োগ কী ভাবে দিলেন এক প্রশ্নের জবাবে সকলে বলেন, তৎকালীন সভাপতি ছিলেন একজন আইনের লোক তিনি আমাদেরকে ভুল-ভাল বুঝিয়ে তাকে এ পদে নিয়োগ দেন। অন্য আর এক সদস্য বলেন, ইতোপূর্বে দু’পদে চাকুরী করতে চাওয়ার অভিযোগে আতাউর রহমানকে কলেজ থেকে অব্যহতি দিতে হয়েছে।

উপাধ্যক্ষ আতিয়ার রহমানের দু’পদে চাকুরী কী ভাবে করে এ মর্মে তৎকালীন জিবি সদস্য শেখ আব্দুল জলিল আদালতে মামলা করেন।

অথচ কলেজ কর্তৃপক্ষকেই সেই মামলার সকল খরচ বহন করতে হয়েছে। তৎকালীন কলেজ গভর্নিং বডির সভাপতি তালা কলারোয়ার সাবেক এমপি শেখ ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান প্রভাষক পদ না ছেড়ে উপাধ্যক্ষ পদে নিয়োগ দিতে অপারগতা প্রকাশ করার এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি সভাপতি পদ ছেড়ে দেন।

নিয়ম কানুন জেনেও কি ভাবে উপাধ্যক্ষ পদে এ নিয়োগ প্রদান করা হলো এ প্রশ্নের জবাবে অধ্যক্ষ ওয়াজিহুর রহমান খান বলেন, আমি আইনের প্রতি অত্যান্ত শ্রদ্ধাশীল হয়েও তৎকালীন গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক আমি এ অবৈধ নিয়োগ দিতে বাধ্য হয়েছি।

মাউশি থেকে প্রেরিত চিঠির পরেও উপাধ্যক্ষ আতিয়ার রহমান প্রভাষক পদের বেতন-ভাতা তুলতে পারবেন কি না জানতে চাওয়া হলে তিনি বলেন শিঘ্রই গভর্নিং বডির মিটিংএ এ সিদ্ধান্ত নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..