× Banner
সর্বশেষ
পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দরে কাঁচা মরিচের প্রথম চালান ঢুকলো সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ৭০০ পিচ পন্ডস ফেইস ওয়াশ আটক 

পাচার ঠেকাতে ব্যাংকের টাকায় শুল্ক: পরিকল্পনামন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ২ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালবলেছেন, ‘বিদেশে টাকা পাচার ঠেকাতে ব্যাংকে রাখা টাকার ওপর আবগারি শুল্ক বসানো হয়েছে।’

আজ শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলে পরিকল্পনামন্ত্রী। ওসমানী স্মৃতি মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘টাকার ধর্ম হলো যেখানে মূল্য পাবে, সেখানে চলে যাবে। এ জন্য আমরা এখন ব্যাংকে টাকা গচ্ছিত না রেখে বিনিয়োগ করতে উৎসাহিত করছি।বিদেশে বিনিয়োগের ক্ষেত্র তৈরি করে দিয়েছি। দক্ষিণ আফ্রিকায় অনেক ব্যবসায়ী বিনিয়োগ করছেন।’

মুস্তফা কামাল বলেন, ‘আমরা যখন ক্ষমতায় আসি, তখন মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৩১ শতাংশ। বর্তমানে তা ৫ দশমিক ৩৮ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। এতে করে জিনিসপত্রের দাম বাড়ার কোনো কারণ নেই। জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।


এ ক্যটাগরির আরো খবর..