× Banner
সর্বশেষ
ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা: প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ক্যাশলেস, দ্রুত ও স্বচ্ছ টোল আদায়ের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৩টি গবেষণাপত্র উপস্থাপন গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার – তথ্যমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক বাণিজ্যমন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় চা দিবস ৪ জুনের পরিবর্তে ২১ মে পালিত হবে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ সৌদি হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ঈদযাত্রায় ট্রেনের টিকেট ১৩ মে থেকে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী

পাখির লড়াইয়ে বিশ্বের বৃহত্তম পাখির স্বীকৃতি পেল ভোরোম্বে টাইটান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

হাজার বছর আগের কথা। সাভানা ও মাদাগাস্কারের বৃষ্টিঅরণ্যে তখনও দেখা মিলত বিশালাকার পাখি ‘এলিফ্যান্ট বার্ড’ বা ‘অ্যাপিওরনিস ম্যাক্সিমাস’-এর। ছ’কোটি বছরের বাস ছিল তাদের। কিন্তু মানুষের শিকার হতে হতে এক সময় নিশ্চিহ্ন হয়ে যায় নিরীহ পাখিটি। এরা আকারেই বড় ছিল, কিন্তু লড়তে জানতে না।

ফরাসি বিজ্ঞানীদের দাবি ছিল, এটিই প়ৃথিবীর সব চেয়ে বড় পাখি। যদিও ১৮৯৪ সালেই ব্রিটিশ বিজ্ঞানীরা দাবি করেছিলেন ‘অ্যাপিওরনিস ম্যাক্সিমাস’-এর থেকে বড় ছিল ‘অ্যাপিওরনিস টাইটান’। বিজ্ঞানী সি ডব্লিউ অ্যান্ড্রুর দাবি ছিল, সেটিই সব চেয়ে বড় পাখি। কিন্তু ফরাসি প্রতিপক্ষরা বলতে থাকেন, একটু বড়সড় চেহারার ‘ম্যাক্সিমাস’কেই নতুন নাম দিয়ে ‘টাইটান’ বলা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই নিয়ে বিতর্ক চলতে থাকে। সেই সঙ্গে পাখিটির কঙ্কাল, ডিমের জীবাশ্ম সংগ্রহ করে চলতে থাকে গবেষণাও।

বুধবার ব্রিটিশ বিজ্ঞানীরা দাবি করলেন, এলিফ্যান্ট বার্ড-এর অন্য একটি প্রজাতি আকারে আরও বড় ছিল। সেটির ওজন ছিল প্রায় ৮৬০ কিলোগ্রাম, প্রায় একটা জিরাফের সমান। ‘জুলজিক্যাল সোসাইটি অব লন্ডন’-এর প্রধান বিজ্ঞানী জেমস হ্যান্সফোর্ড বলেন, ‘‘এটি সম্পূর্ণ একটি আলাদা প্রজাতি। নাম রাখা হয়েছে ‘ভোরোম্বে টাইটান’। অন্তত তিন মিটার, অর্থাৎ ১০ ফুট উচ্চতা। ওজন গড়ে সাড়ে ছ’শো কেজি। তবে যে হাড়গুলি মিলেছে, তা থেকে অনুমান, কিছু পাখির ওজন ৮৬০ কেজিও ছিল। এখনও পর্যন্ত এটি সব চেয়ে বড় পাখি।’’ হ্যান্সফোর্ডের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স’-এ।


এ ক্যটাগরির আরো খবর..