× Banner

ডেস্ক

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১০

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত

আফগানিস্তানের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে প্রাণঘাতী হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনই শিশু এবং অন্যজন নারী।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১২টার দিকে (জিএমটি ১৯:৩০) খোস্তের গুরবুজ জেলায় এ হামলা হয়। তালেবান সরকারের বরাত দিয়ে বলছে, একটি বাড়িতে চালানো বোমা হামলায় অন্তত নয়টি শিশু ও এক নারী নিহত হয়েছেন।

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে মধ্যরাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এমন অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনই শিশু এবং অন্যজন নারী।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুজ জেলার একটি বাড়িতে রাতের অন্ধকারে এই বোমা বর্ষণ করে পাকিস্তানি বাহিনী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খান কাজি মিরের ছেলে তার বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

মুজাহিদ আরও বলেন, হামলায় পাঁচ ছেলে ও চার মেয়ে শিশুসহ মোট ৯ জন শিশু এবং এক নারী নিহত হয়েছেন।

তিনি অভিযোগ করেন, শুধু খোস্তেই নয় উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও একাধিক বিমান হামলা হয়েছে। এসব হামলায় আরও অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..