× Banner
সর্বশেষ
আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী

সুমন দত্ত

পাকিস্তানে আহমদিয়া সম্প্রদায়ের ৭০ বছরের পুরনো উপাসনালয় ভাঙচুর

SDutta
হালনাগাদ: শনিবার, ২ আগস্ট, ২০২৫
pakistan

নিউজ ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের ৭০ বছরের পুরনো একটি উপাসনালয় ভেঙে দিয়েছে পুলিশ। বুধবার এই সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন এই তথ্য দিয়েছে। জামাত-ই-আহমদিয়া পাকিস্তান (জেএপি) এক বিবৃতিতে বলেছে, “চরমপন্থীদের চাপের মুখে পুলিশ কেবল ৭০ বছরের পুরনো আহমদিয়া উপাসনালয় ‘মেহরাব’ ভেঙে দেয়নি, বরং পাথর ভেঙে দুটি কবরেরও ক্ষতি করেছে।” মঙ্গলবার লাহোর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে গুজরানওয়ালা জেলার বুটালা শর্ম সিং গ্রামে এই ঘটনা ঘটে। বিবৃতি অনুসারে, আহমদিয়া উপাসনালয় ভাঙার সময়, পুলিশ সংলগ্ন কবরস্থানে প্রবেশ করে এবং দুটি কবরের পাথর ভেঙে ফেলে, যার উপর শিলালিপি লেখা ছিল।

সংগঠনের মুখপাত্র আমির মাহমুদ এই ‘অবৈধ পদক্ষেপের’ তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে পুলিশ ‘অন্যায়ভাবে ৭০ বছরের পুরনো আহমদিয়া উপাসনালয়টি ভেঙে দিয়েছে’। তিনি বলেছেন যে, ধর্মবিশ্বাস নির্বিশেষে সকল নাগরিকের জীবন, সম্পত্তি এবং ধর্মীয় স্থান রক্ষা করা পুলিশের কর্তব্য। মুখপাত্র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এই ঘটনার তাৎক্ষণিক তদন্ত করে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যে, উপাসনালয় এবং আহমদী কবরস্থানের ক্ষতি করার জন্য দায়ীদের আইনের আওতায় আনা হোক।

অন্যদিকে, একজন পুলিশ কর্মকর্তা বলেছেন যে এলাকার আহমদীয়া সম্প্রদায়কে তাদের উপাসনালয়ের নামাজ ঘর এবং কবরের পাথর ভেঙে ফেলতে বলা হয়েছিল কারণ তাদের উপর ইসলামিক আয়াত লেখা ছিল। তিনি বলেন যে, এর বাইরেও, অনেক স্থানীয় মানুষ আহমদীয়া সম্প্রদায়ের উপাসনালয় এবং কবরস্থানে ইসলামিক আয়াত লেখার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। কর্মকর্তা বলেন, “যখন আহমদীয় সম্প্রদায় আদেশ পালন করেনি, তখন পুলিশ নিজস্ব স্তরে ব্যবস্থা নেয়।” আহমদীয় সম্প্রদায় নিজেদের মুসলিম মনে করে কিন্তু ১৯৭৪ সালে পাকিস্তানের সংসদ এই সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করে।


এ ক্যটাগরির আরো খবর..