× Banner
সর্বশেষ
টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট এবং ফাইনালে ভারতের ইতিহাস আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর

পাকিস্তান-চীন সীমান্তের জন্য নতুন ভারতীয় কামান!

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

কুসুম কান্তি বিশ্বাস, কোলকাতাঃ পাকিস্তান ও চীন সীমান্তের পাহাড়ি এলাকাগুলিতে ব্যবহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৪৫টি কামান কেনার কথা ঘোষণা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর।

গতকাল বৃহস্পতিবার এই কামান কেনার সিদ্ধান্তের কথা নিশ্চিত করলেন তিনি। ১৯৮৭ তে বোফোর্স কেনার পর এই প্রথম ভারতীয় সেনাবাহিনীর জন্য কোনো অস্ত্র কেনা হচ্ছে। মূলত পাহাড়ি এলাকায় ব্যবহারের জন্য এগুলি কেনা হচ্ছে। পাকিস্তান ও চীন সীমান্তের পাহাড়ি এলাকাগুলিতে এগুলো মোতায়েন করা হবে ভারতীয় মিডিয়ায় বলা হয়েছে।

১৪৫টি আল্ট্রা লাইট হুইৎজার কামান কেনা হবে বলে জানা গিয়েছে। চীনের সীমান্তে মোতায়েন করা মাউন্টেন স্ট্রাইক কর্পসের ব্যবহারের জন্য মূলত আনা হচ্ছে এগুলি। পাহাড়ি এলাকায় এগুলি ব্যবহারের উপযোগী। হেলিকপ্টার থেকেও ব্যবহার করা সম্ভব।

৭৫০ মিলিয়ন ডলারে এই কামান কিনবে ভারত। মাউন্টেন স্ট্রাইক কর্পসের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিল। ১৪৫টির মধ্যে ২৫টি সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে। বাকিগুলি মহিন্দ্রা অ্যাসেম্বল করবে। পাশাপাশি জব্বলপুরের অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডেও ১৫৫ মিলিমিটারের বন্দুক ধনুষের অর্ডার দেয়া হয়েছে। চলতি মাসে তিনটি ও সেপ্টেম্বরের মধ্যে আরও তিনটি বন্দুক দিতে বলা হয়েছে। এরপর আরো ১৮টি অর্ডার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৯৮৭ সালের বফর্স কামান সরিয়ে তার জায়গায় নিয়ে আসা হয়ে এই আল্ট্রা লাইট হুইৎজার কামান। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ২৮০০ থেকে ৩০০০টি বন্দুক প্রয়োজন।


এ ক্যটাগরির আরো খবর..