× Banner
সর্বশেষ
জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বগুড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে যুবক খুন

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ আগস্ট, ২০২০
পাওনা টাকা নিয়ে খুন

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পূর্বশত্রুতা ও পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নাহিদ হাসান(২৪) নামের এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

২৫ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের শাকপালা গোরস্থানের কাছে এ হত্যাকা- ঘটে। নিহত নাহিদ হাসান শহরের ফুলতলা পূর্বপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

জানা যায়, নাহিদ পাওনা টাকা চাইতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একজনের সঙ্গে কথা বলেন। তখন তাকে শাকপালা গোরস্থানে যেতে বলা হয়। এরপর তিনি ফুলতলা থেকে তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে শাকপালা গোরস্থানে যান। সেখানে পৌঁছানোর পর পরই দুর্বৃত্তরা নাহিদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাহিদ পল্লী বিদ্যুত সমিতি’র সাব-ঠিকাদার ছিলেন।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন বলেন, কি কারণে খুন হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি। তাছাড়া এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মামলা দেয়নি।


এ ক্যটাগরির আরো খবর..