× Banner
সর্বশেষ
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে পিতাকে হত্যা, ছেলেকে আহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাত

যশোর প্রতিনিধি: পাওনা টাকা চাওয়ায় আব্দুল কুদ্দুস খান (৫০) নামে এক গাড়ি চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় তার ছেলে বিপ্লব হোসেনকেও (২৫) মারাত্মক জখম করা হয়েছে।

আজ ৩ নভেম্বর বিকেলে যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস খান সদর উপজেলার নওদাগা গ্রামের কাটি খানের ছেলে। তিনি যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল আলমের গাড়ির চালক ছিলেন।

আহত বিপ্লব হোসেন জানান, তিনি যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকার সেলিম হোসেনের কাছে ৪৪ হাজার টাকা পেতেন। ছয়মাস আগে সে টাকা ধার নিয়েছিল। টাকা পরিশোধের জন্য দিন দিলেও সে টাকা পরিশোধ করেনি। বিষয়টি বিপ্লব তার পিতাকে বিষয়টি জানান।

এরপর আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বিপ্লব ও তার পিতা কুদ্দুস খান পাওনা টাকা চাওয়ার জন্য সেলিমের বাড়িতে যান। এসময় সেলিম ও লিচুবাগান এলাকার স¤্রাট তাদেরকে ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি মারা যান।

জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে কুদ্দুস খানের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

যশোর কোতোয়ালী থানার ওসি মনিরুজ্জামান জানান, হত্যার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে জানান তিনি। তবে তিনি অন ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি।


এ ক্যটাগরির আরো খবর..