× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

পাইকগাছায় শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদ বাজার

admin
হালনাগাদ: সোমবার, ২৭ জুন, ২০১৬

ইমদাদুল হক পাইকগাছা প্রতিনিধি॥ পাইকগাছায় শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদ বাজার। পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে উপজেলা সদরের বিপনী বিতানগুলোতে উপচে পড়া ভীড় পরিলক্ষিত হচ্ছে। নারী, পুরুষ সহ বিভিন্ন শ্রেণির মানুষ তাদের নতুন জামা কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ভীড় জমাচ্ছেন বিপনী বিতানগুলোতে।

উল্লেখ্য আগামী ৬ জুলাই সারা দেশে উদ্যাপিত হতে যাচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। আর প্রধান এ ধর্মীয় উৎসব উৎসব মুখর করে তুলতে যেন সাধারণ মানুষের মধ্যে কোন কমতি নেই। রমজানের শুরুতেই ঈদের কেনা কাটায় তেমন কোন প্রভাব না পড়লেও শেষ দিকে এসে জমে উঠেছে ঈদের কেনা কাটা। আগে ভাগেই কেনা কাটার কাজ সেরে নিতে সবাই এখন বিভিন্ন বিপনী বিতান গুলোতে কেউ কিনছেন প্রসাধনী, কেউ কিনছেন জামা-কাপড়, কেউ আবার তৈরি করছেন প্রয়োজনীয় নতুন পোশাক। তবে সব চেয়ে বেশী কেনা কাটা জমে উঠেছে সিট কাপড়ের দোকান গুলোতে। বিগত ঈদে কিরণ মালা ও পাখি পোশাকের কদর দেখা গেলেও এবারের ঈদে তরুনীদের পছন্দের পোশাক লেহাংগা ও ফ্লোর টার্চ, মহিলারা কিনছেন সুতি ওড়না, লেলিন কাপড়, গজ কাপড় ও কাতান কাপড় সহ বিভিন্ন সিট কাপড়।

ফজলু ক্লথ স্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ ফজলু জানান, রমজানের শুরুর দিকে বেচা কেনা একটু কম ছিল তবে ঈদের সময় যত ঈদ এগিয়ে আসছে ততই ক্রেতাদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। তিনি জানান, সাধারণ থ্রিপিচ ৩৫০/= টাকা থেকে ৩,৫০০/= টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ফ্লোর টার্চ ১৮ শ থেকে ২৫ শ এবং লেহাংগা থ্রিপিচ ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ভিলেজ পাইকগাছা গ্রামের তরুনী রুপা বেগম জানান, এবারের ঈদে তিনি লোনের ওয়ান পিচ ও নেট কাতান পোশাক কিনেছেন। তবে বেশির ভাগ তরুনীদের পছন্দের পোশাক লেহাংগা ও ফ্লোর টার্চ। বর্তমানে কেনা বেচার যে ধারা এ ধারা অব্যাহত থাকলে বিগত ঈদের চেয়েও এবারের ঈদে ব্যবসা ভালোই হবে বলে জানিয়েছেন অধিকাংশ ব্যবসায়ীরা।


এ ক্যটাগরির আরো খবর..