× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

পাইকগাছায় ফেসবুকে সরকার বিরোধী প্রচারণা; ছাত্রদল নেতা আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় নিজের ফেসবুক আইডি’তে সরকার বিরোধী প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে সাদ্দাম হোসেন গাজী (২০) নামে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন গাজী তার নিজ নামে ব্যবহৃত দুটি ফেসবুক আইডি থেকে বর্তমান সরকারকে অবৈধ ও খুনি সরকার, খুন-গুম, চাঁদাবাজী, জালিম সরকারের প্রধান বাজেট ও প্রধান মন্ত্রীর পতন চাই সহ নানাবিধ সরকার বিরোধী স্টাটাস দিয়ে প্রচার-প্রচারণা চালায়।

এ ঘটনায় কাশিমনগর গ্রামের আলহাজ্ব শেখ ফজিয়ার রহমানের ছেলে কপিলমুনি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শেখ কবির হোসেন বাদী হয়ে সাদ্দাম হোসেনকে আসামী করে পাইকগাছা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করে। যার নং- ১৬। তাং- ১৬/৮/১৬। এ ঘটনায় আটক সাদ্দাম হোসেনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..