× Banner
সর্বশেষ
ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব জুলাই শহিদ দিবসে রাষ্ট্রপতির শ্রদ্ধা, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান

পাইকগাছায় প্রতিবন্ধী স্কুল ছাত্রী ধর্ষণের শিকার

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ মার্চ, ২০১৯

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:  খুলনার পাইকগাছার পল্লীতে প্রতিবন্ধী এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষিতা সোলাদানা ইউনিয়নের নায়েবখালী গ্রামের বিপ্র সরকারের মেয়ে। স্থানীয় চারবান্ধা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

শনিবার রাত ২টার পর বিপ্র সরকারের বাড়ীর পাশে গোলবাগানে এ ঘটনা ঘটে। প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কয়েকজন যুবক তার চোখ-মুখ বেঁধে পাশবিক নির্যাতন করে বলে ধর্ষিতার পিতা জানান। বাড়ীর লোকজন জানতে পেরে তাকে প্রথমে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।

ধর্ষিতার পিতা স্থানীয় এক ঘের মালিকের নাম উল্লেখ করে বলেন, সে তার মেয়েকে সর্বনাশ করেছে।

বিষয়টি থানায় জানানোর পর ওসি (তদন্ত) রহমত আলী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল করার জন্য পাঠায়। ওসি এমদাদুল হক শেখ জানান, ধর্ষিতাকে উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়ার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..