× Banner
সর্বশেষ
জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস

পাইকগাছায় দূর্গাপূজায় বিপণী বিতানগুলোতে জমে উঠেছে কেনাকাটা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

ইমদাদুল হক, পাইকগাছা ॥ পাইকগাছায় শেষ মুহুর্তে শারদীয়া দুর্গোৎসবে জমে উঠেছে কেনাকাটা। পূজার আনুষ্ঠানিকতা শুরু হতে এখনো বাকী রয়েছে ২ দিন। কেনাকাটার কাজ সম্পন্ন করতে সবাই ভিড় জমাচ্ছেন বিপনী বিতান গুলোতে। সব চেয়ে বেশি ভিড় পরিলক্ষিত হচ্ছে পোশাকের দোকান গুলোতে।

সনাতন ধর্মালম্বীদের প্রধান বড় ধর্মীয় উৎসব উপলক্ষে এ বছর উপজেলার ১৩৮ মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয়া দুর্গোৎসব। সুন্দর ভাবে উৎসব সম্পন্ন করতে একদিকে যেমন চলছে পূজা মন্ডপের সাজ সজ্জা ও প্রতিমা রঙের কাজ। অনুরূপভাবে সুন্দর পোশাকে উৎসব উপভোগ এবং আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময়ের জন্য শেষ মূহুর্তে সবাই সেরে নিচ্ছেন কেনাকাটার কাজ। এ জন্য পৌর সদর সহ গুরুত্বপূর্ণ স্থান সমূহের বিপনী বিতান গুলোতে কেনাকাটার ধুম পড়েছে। প্রসাধনীর পাশাপাশি চলছে পছন্দের পোশাক কেনাকাটা। দুই ঈদের পর কেনাকাটায় কিছুটা ভাটা পড়লেও আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে আবারও জমজমাট কেনাবেচা শুরু হয়েছে।

ফজলু ক্লথ ষ্টোরের স্বত্তাধিকারী মোঃ ফজলুর রহমান, দীপ্তি ক্লথ স্টোরের স্বত্তাধিকারী অমরেশ মন্ডল ও পাইকগাছা বস্ত্রালয়ের স্বত্তাধিকারী কার্তিক চন্দ্র দেবনাথ জানিয়েছেন, এবারের পূজায় গোলফ্রগ, ফ্লোর টার্চ, অরগান্ডি, থ্রি পিচ, জামদানী শাড়ি, গ্যাস সিল্ক বেশি বিক্রি হয়েছে। তবে লেহাঙ্গা, জর্জেট থ্রি-পিচ, সুতার থ্রি-পিচ বাজারে পর্যাপ্ত না থাকার কারণে ক্রেতাসহ আমরা বিপাকে পড়েছি। শিক্ষার্থী কান্তা রায় জানান, এ বারের পূজায় দেড় হাজার টাকা মূল্যের সেরণী থ্রি-পিচ নিয়েছেন। তবে পছন্দের অনেক পোশাক না পাওয়ায় আমরা হতবাক হয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..