× Banner
সর্বশেষ
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পাইকগাছায় জাল টাকা তৈরীর সরঞ্জামসহ আটক ১

admin
হালনাগাদ: সোমবার, ২২ আগস্ট, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছা থানা পুলিশ আবারো জাল টাকা তৈরীর সরঞ্জম সহ এক যুবককে আটক করেছে। আটক যুবক আব্দুল হালিম সরদার (২০) উপজেলার ফকিরাবাদ গ্রামের সাহেব আলী সরদারের ছেলে।

ওসি মারুফ আহম্মদ জানান, গড়ইখালীর শান্তা বাজারে হালিমের একটি কম্পিউটারের দোকান রয়েছে। সেখানে সে জাল টাকা তৈরী করছিল। এমন খবর পেয়ে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে কয়েকটি জাল টাকা ও জাল টাকা তৈরীর সরঞ্জাম সহ হালিমকে হাতে-নাতে আটক করা হয়। এ ঘটনায় বাইনবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই শাহাবুদ্দীন গাজী বাদী হয়ে হালিমকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেছে।

রোববার দুপুরে আটক হালিমকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার আগড়ঘাটা বাজার থেকে খুলনার হালিম সানা নামে এক যুবককে জাল টাকাসহ আটক করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..