× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

পাইকগাছায় জাতীয় শ্রমিকলীগের মে দিবস উদযাপিত

admin
হালনাগাদ: রবিবার, ১ মে, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে শহীদ এমএ গফুর মিলনায়তনে জাতীয় শ্রমিকলীগের  উপজেলা সভাপতি শেখ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের আহবায়ক ও জেলা সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান।

প্রভাষক ময়নুল ইসলাম ও মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর আ’লীগের আহবায়ক শেখ কামরুল হাসান টিপু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আ’লীগনেতা ইকবাল হোসেন খোকন, আনন্দ মোহন বিশ্বাস, এসএম রেজাউল হক, এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, আব্দুল ওহাব বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, মাসুমা বেগম, মর্জিনা কাশেম, নাহার আক্তার, লিপিকা, মোঃ মিন্টু ও সবুজ সানা।


এ ক্যটাগরির আরো খবর..