× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
khulna

পাইকগাছায় জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌরসভা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে  র্্যালী, কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে এক বর্ণাঢ্য  র্্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু।

বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিসুর রহমান মুক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ।

বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মশিউর রহমান, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু, কে ডি বাবু, আকরামুল ইসলাম,শ্রমিক নেতা আনারুল ইসলাম, শেখ জামাল হোসেন, মানবেন্দ্র মন্ডল, পরেশ মন্ডল, হাবিবুর গোলদার, আব্দুর রহিম, সাদ্দাম হোসেন মানিক, দীপঙ্কর মন্ডল, ইবাদুল ইসলাম, ইউনুস আলী গাজী, মান্না দে ও মনিরুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..