× Banner
সর্বশেষ
তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী

পাইকগাছায় ইউপি নির্বাচনে নারীপ্রার্থীদের প্রতীক নিয়ে বিভ্রান্ত ভোটাররা

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা) :পৌর নির্বাচনের ন্যায় সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে নারী সদস্য প্রার্থীদের প্রতীক নিয়ে আবারো বিতর্কের ঝড় উঠেছে। বিশেষ করে তালগাছ ও সূর্য্যমুখী ফুল প্রতীক নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ব্যালট পেপারে দুটি প্রতীকের ছবি প্রায় একই রকম হওয়ায় বিভ্রান্তিতে পড়ে সাধারণ ভোটাররা ফলে প্রার্থী ছাড়াই শতশত ভোট পড়ে তাল গাছ প্রতীকে।

আর আশ্চার্যজনক এমন ঘটনা ঘটেছে খুলনার পাইকগাছা উপজেলার ইউপি নির্বাচনে। সূর্য্যমুখী ফুল ও তাল গাছ প্রতীক নিয়ে সাধারণ ভোটাররা বিভ্রান্ত হওয়ার ফলে সম্ভাবনাময় অনেক প্রার্থীর ভাগ্যে জুটেছে পরাজয়ের গ্লানি।

৭নং গদাইপুর ইউনিয়নের ৭, ৮, ৯নং ওয়ার্ডের সংরক্ষিত প্রার্থী জাহানারা খাতুন জানান, সদ্য সমাপ্ত নির্বাচনে আমি সূর্য্যমুখী ফুল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি। ফলাফল অনুযায়ী সামান্য কিছু ভোটের ব্যবধানে প্রতিপক্ষ প্রার্থীর কাছে পরাজিত হই। অথচ প্রার্থী ছাড়াই তাল গাছ প্রতীকে প্রায় ৭শ ভোট পড়ে। সাধারণ ভোটাররা সূর্য্যমুখী ফুল ভেবে তালগাছ প্রতীকে ভোট দেয়।

ফলাফল শেষে শতশত সাধারণ ভোটাররা হতবাক হয়ে পড়েন বলে জাহানারা খাতুন জানান। ৯নং চাঁদখালী ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের নির্বাচিত সংরক্ষিত ইউপি সদস্য মাহমুদা জামান জানান, অনেক কষ্টে আমি নির্বাচিত হলেও আমার ৩টি কেন্দ্রে প্রার্থী ছাড়াই ৯৯০ ভোট পড়ে তালগাছে।

ব্যালটের প্রতীক অস্পষ্ট হওয়ায় তালগাছকে সূর্য্যমুখী ফুল ভেবে আমার সমর্থিত ভোটাররা ভুল করে তালগাছে ভোট প্রদান করে। এমন ঘটনা স্বীকার করে রিটার্ণিং অফিসার এএসএম রাসেল জানান, সূর্য্যমুখী ফুল প্রতীক নিয়ে যে সকল প্রার্থীরা নির্বাচন করেছেন কয়েকটি স্থানে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে।

ভোটারদের অসচেতনার কারণে অনাকাঙ্খিত এমন ঘটনা ঘটেছে বলে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এ কর্মকর্তা জানান। তবে আগামী নির্বাচনগুলোতে এমন দুঃখজনক ঘটনার অবসান ঘটাতে নির্বাচন কমিশন প্রতীক ও স্পষ্ট সুন্দর ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।


এ ক্যটাগরির আরো খবর..