× Banner
সর্বশেষ
যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)

পাইকগাছার দুর্যোগ এলাকায় সুপেয় পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর 

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০২৪
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর 

দুর্যোগে পাইকগাছার  ক্ষতিগ্রস্ত  মানুষের মাঝে সুপেয় পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর । অধিদপ্তরের খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর নির্দেশক্রমে ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত সোলাদানা, দেলুটি ও গড়ইখালী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে।
মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর মাধ্যমে ঘন্টায় ৬৬০ লিটার করে প্রতিদিন ৭ ঘন্টা করে এ সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী শাহদাৎ হুসাইন।
শুক্রবার সকালে উপজেলার দেলুটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সুপেয় পানি সরবরাহ করার সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, ওসি ওবাইদুর রহমান, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী প্রকৌশলী সবুজ সরকার, সিসিটি অরুণ ঢালী ও মশিয়ার রহমান।


এ ক্যটাগরির আরো খবর..