× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

‎পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্প; সেবা নিলেন ৫ শতাধিক মানুষ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
‎পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্প; সেবা নিলেন ৫ শতাধিক মানুষ

খুলনার পাইকগাছায় উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পাঁচ শতাধিক সাধারণ রোগীকে চোখের চিকিৎসাসহ প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পির সার্বিক সম্মতিতে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ।উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, মিরাজুল ইসলাম মিরাজ ও বেনজির আহমেদ লাল।
কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, শেখ রুহুল কুদ্দুস, পৌরসভা যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, হুরায়রা বাদশা, সাত্তার মোড়ল এবং আবু মুসা সরদার।দিনব্যাপী এই ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা দেন খুলনা বিএনএসবি (BNSB) চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি বিশেষ মেডিকেল টিম।
চোখের পরীক্ষার পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।তৃণমূল ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন। জনকল্যাণে ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..