× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি

পাইকগাছায় জাতীয় পার্টির মতবিনিময় অনুষ্ঠিত 

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয় পার্টির মতবিনিময় অনুষ্ঠিত 

পাইকগাছায় জাতীয় পার্টির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে সুসংগঠিত ও গতিশীল করতে ৮ ডিসেম্বর সোমবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ এ মতবিনিময় সভার আয়োজন করে।

উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব গাজী সহিদুল ইসলাম খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি খুলনা-৬ আসনের জাপার মনোনয়ন প্রত্যাশী মোস্তফা কামাল জাহাঙ্গীর।

বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা সদস্য সচিব সামছুল হুদা খোকন, জেলা সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুস সামাদ সরদার ফরিদ আহমেদ, মুনসুর আলী গাজী, শেখ আব্দুল আজিজ, গাজী শহিদুল্লাহ ও আব্দুল কালাম কালু।

উপজেলা জাপার সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফারুক আহমেদ, আব্দুর রাজ্জাক, শেখ মাসুদুর রহমান, আশিক মাহমুদ, গাজী মুজিবর রহমান, আব্দুর রহিম, মোবারক হোসেন, মাফিকুল ইসলাম, হাশেম ঢালী ও দেবাশীষ সানা। সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সংগঠন কে সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।


এ ক্যটাগরির আরো খবর..