× Banner
সর্বশেষ
গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

পহেলা বৈশাখে যৌন হয়রানির মামলায় প্রতিবেদন দিতে ব্যর্থ পুলিশ

admin
হালনাগাদ: সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬

অসিত কুমার ঘোষ (বাবু) ঃ পহেলা বৈশাখে নারীদের যৌন হয়রানির মামলার পুনঃতদন্তের প্রতিবেদন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিটিআই) প্রতিবেদন দাখিল না করায় আগামী ৭ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছে আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এই নতুন তারিখ ঠিক করেন। মামলার একমাত্র আসামী হিসেবে গ্রেপ্তার মোঃ কামাল দুই দফা রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছে। বিগত ২৩ ফেব্রুয়ারি ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন।

২০১৫ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানি করা হয়। কিন্তু যৌন হয়রানির শিকার কেউ মামলা না করায় পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করে। তদন্তকালে মামলার ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ ও সাক্ষীদের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আট জনকে শনাক্ত করা হয়। শনাক্ত আট আসামির ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইলেকট্রনিক ও গণমাধ্যমে প্রকাশ করা হয়।
কিন্তু আসামীদের নাম-ঠিকানা না পাওয়ার অযুহাতে ২০১৫ সালের ২২ ডিসেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..