ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ ঘিরে প্রতিবেশী বাংলাদেশ-এর রাজনৈতিক মহলেও কিছু প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এ প্রেক্ষাপটে এক বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)-এর মেম্বার সেক্রেটারি এবং রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি জয়ী হয়, তাহলে ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হতে পারে, যা বাংলাদেশে একটি বড় সংকট তৈরি করবে। যা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।”
তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, এটি মূলত সীমান্ত ব্যবস্থাপনা, অভিবাসন ও আঞ্চলিক রাজনীতির জটিল বাস্তবতার প্রতিফলন। অন্যদিকে, অনেকে বলছেন, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ নির্বাচন নিয়ে এ ধরনের মন্তব্য কূটনৈতিকভাবে সংবেদনশীল।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমানে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস (টিএমসি)। রাজ্যের রাজনীতি দীর্ঘদিন ধরেই অভিবাসন, নাগরিকত্ব ও সীমান্ত নিরাপত্তা ইস্যুর সঙ্গে জড়িত।
বিশেষজ্ঞদের মতে, ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুস্তরীয় এবং পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল। তাই নির্বাচন-পরবর্তী পরিস্থিতি যাই হোক, দুই দেশের কূটনৈতিক সংলাপ ও সমন্বয়ই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।