× Banner
সর্বশেষ
কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ

পি আই ডি

পলিথিনবিরোধী অভিযানে তিন জেলায় মোবাইল কোর্টের অভিযান: জরিমানা, নিষিদ্ধ পলিথিন জব্দ ও কারখানা বন্ধ

ACP
হালনাগাদ: সোমবার, ২১ জুলাই, ২০২৫

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে আজ পিরোজপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযানে মোট ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং ২টি মামলায় সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ৮১০ কেজি নিষিদ্ধ পলিথিন, ২টি ওজন মাপার যন্ত্র, ৩টি পলিথিন উৎপাদন মেশিন এবং ১টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। গাজীপুর জেলার অভিযানে একটি অবৈধ পলিথিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তা বন্ধ করে দেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে কয়েকটি সুপারশপসহ স্থানীয় দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয় এবং ভবিষ্যতে আইন লঙ্ঘন না করার জন্য সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এই ধারাবাহিক অভিযানের মাধ্যমে পলিথিন দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহ প্রদান করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..