× Banner
সর্বশেষ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

পরিবেশের ক্ষতি কমিয়ে পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে -পরিবেশ সচিব

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
পুষ্টিকর খাদ্য উৎপাদন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফরহিনা আহমদ বলেছেন, পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে পরিবেশের ক্ষতি কমিয়ে উৎপাদন ব্যবস্থা পরিচালনা করা জরুরি। তিনি টেকসই খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে বলেন, এ জন্য নদী, খাল, উপত্যকা ও বায়ুমণ্ডলসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে হবে।

তিনি মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত “খাদ্যব্যবস্থা ও পুষ্টির দৃষ্টিকোণ থেকে জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন” শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

ড. ফারহিনা আহমেদ গেইনের সঙ্গে মন্ত্রণালয়ের স্বাক্ষরিত সমঝোতা স্মারককে (MoU) স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সহযোগিতা খাদ্যব্যবস্থার চ্যালেঞ্জ চিহ্নিত করতে এবং জাতীয় অভিযোজন পরিকল্পনার (NAP) আওতায় কার্যকর সমাধান খুঁজে পেতে সহায়ক হবে।

কর্মশালার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড: মো: কামরুজ্জামান, খাদ্য পরিকল্পনা ও পরিদর্শন ইউনিটের মহাপরিচালক মোঃ মাহবুবুর রহমান, গেইনের কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার এবং গেইনের উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক।

কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, নাগরিক সমাজ, এনজিও, বিজ্ঞানী ও গবেষকরা অংশ নেন। তরুণ ও নারী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। খাদ্যব্যবস্থার পরিবর্তনে জাতীয় অভিযোজন পরিকল্পনার সুযোগ নিয়ে কর্মশালায় আলোচনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..