× Banner
সর্বশেষ
সুপ্রিম কোর্টে ২৬৫ আইন কর্মকর্তা নিয়োগ: সংখ্যালঘু না থাকায় প্রতিক্রিয়া ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল

পিআইডি

পরিবেশবান্ধব ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে -পরিবেশ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
পরিবেশবান্ধব ভবন নির্মাণের উদ্যোগ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিদ্যুতের অপচয় রোধে সরকারি উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত ভবন নির্মাণের ক্ষেত্রে পরিবেশবান্ধব ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে। ভবনগুলো যেন ইকো-ফ্রেন্ডলি হয়, সে অনুযায়ী ডিজাইন করতে হবে।

আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২০২৫ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, উন্নয়ন প্রকল্প যথাসময়ে বাস্তবায়নে মাসভিত্তিক কর্মপরিকল্পনা করতে হবে। প্লাস্টিকের বিকল্প পণ্যের ব্যবহার বাড়ানোর নির্দেশ দেন তিনি। নদী ভরাট ও ধুলা দূষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ খায়রুল হাসান; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, পূর্বাচল নতুন শহরের ১৪৪ একর শালগাছপূর্ণ ভূমি “বিশেষ জীববৈচিত্র্য এলাকা” হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া, ২৬ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গাছ সংরক্ষণে বন অধিদপ্তরের উদ্যোগে গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি শুরু হয়েছে। এক মাসব্যাপী এ কর্মসূচি চলবে।


এ ক্যটাগরির আরো খবর..