× Banner
সর্বশেষ
শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান শ্যামনগরে বজ্রপাতে এক বিধবা গৃহবধু নিহত কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister

পিআইডি

পরিবেশ রক্ষায় অভিযানে ২৩ কোটি ৫৭ লাখ টাকার জরিমানা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
পরিবেশ রক্ষায় অভিযানে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পরিবেশ অধিদপ্তর ০২ জানুয়ারি ২০২৫ থেকে ০৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত সারা দেশে ৭৬২টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। বায়ু ও শব্দ দূষণ, নিষিদ্ধ পলিথিন, ঝুঁকিপূর্ণ বর্জ্য ও অবৈধ ইটভাটা বন্ধে এই অভিযান চালানো হয়। এই সময়কালে ১ হাজার ৬২৬টি মামলায় মোট তেইশ কোটি ছাপান্ন লক্ষ বাহাত্তর হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে ৪৩৪টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়। এর মধ্যে অনেকগুলোর চিমনি ও কাঁচা ইট ভেঙে দেওয়া হয়। ২০৫টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। ১২৪টি ভাটার কাঁচা ইট ধ্বংস এবং একটি ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ৬টি প্রতিষ্ঠান থেকে ৭টি ট্রাকে করে সীসা ও ব্যাটারী গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানাগুলো বন্ধ করা হয়।

০৩ নভেম্বর ২০২৪ থেকে আজ পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের বিরুদ্ধে ৩৬৬টি মোবাইল কোর্ট অভিযান হয়। এতে ৬৮২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে ৫৫ লক্ষ ৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা হয় ১ লক্ষ ৬৪ হাজার ৫৭১ কেজি নিষিদ্ধ পলিথিন। ১২টি পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়।

অপরদিকে, আজ ৮ এপ্রিল ২০২৫ তারিখে বরগুনা, নোয়াখালী, মানিকগঞ্জ, রংপুর ও লক্ষ্মীপুরে ৫টি মোবাইল কোর্ট অভিযান হয়।

এই অভিযানে ১৪টি মামলায় ৪৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয়। ১টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ সুপ্রিম কোর্ট এলাকায় মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের দায়ে ৬টি মামলায় ১৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় হয়। শান্তিনগর ও শরীয়তপুরে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে ২টি মোবাইল কোর্ট অভিযান হয়। ১টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় ও ২২ কেজি পলিথিন জব্দ করা হয়। সুপারশপসহ বিভিন্ন দোকানদার ও জনগণকে সতর্কবার্তা প্রদান করা হয়।

আজ পুরানা পল্টনে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণের দায়ে ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় হয়। ধানমন্ডিতে শব্দ দূষণের বিরুদ্ধে ৫টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা এবং ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণে কঠোর অবস্থান অব্যাহত রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..