× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইনে ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্নতা কার্যক্রম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

হাবিবুর রহমানঃ ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের অধীনে গুলশান-১ লেক এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

আজ বৃহষ্পতিবার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি), রেকিট বেনকিজার, এবং চ্যানেল আই-এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন অতিথি এবং গণমাধ্যম ব্যক্তিত্ব এই অভিযানে অংশগ্রহণ করেন।

‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের সাথে একাত্বতা ঘোষণা করে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্ণেল সেলিম মাহমুদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।

ডিএনসিসি, রেকিট বেনকিজার এবং চ্যানেল আই-এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে সকালে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। অভিযানে অংশগ্রহণকারীরা গুলশান-১ লেক এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। তারা পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাব এলাকা থেকে কার্যক্রম শুরু করে গুলশান-১ এর বীর উত্তম একে খন্দকার রোড সংলগ্ন ব্রিজের কাছে এসে এই কার্যক্রম শেষ করেন। ডেটল এবং চ্যানেল আই-এর উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা তাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই অভিযানে অংশগ্রহণ করেন। একই সাথে ডেটল বাংলাদেশ সারা দেশের প্রায় ৬৫ স্থানে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। রেকিট বেনকিটজারের (ডেটল প্রস্তুতকারী প্রতিষ্ঠান) কর্মীরা এতে অংশ নেন। আগামীতে আরও অধিক এলাকায় এই কার্যক্রম চালানো হবে।

দেশের মানুষকে সুস্থতা এবং পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতেই ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইন শুরু হয়। এই ক্যাম্পেইনের লক্ষ্য হচ্ছে, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতি বছর অন্তত আট কোটি মানুষকে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা। একই সাথে ২০২০ সালের মধ্যে এই ক্যাম্পেইনের মাধ্যমে পঞ্চাশ লাখ মানুষকে এ বিষয়ে সরাসরি প্রশিক্ষণ প্রদানেরও পরিকল্পনা রয়েছে। এই ক্যাম্পেইনকে সফল করতে আগামী চার বছরে কর্মীদের নিজেদের সময় থেকে এক লাখ ঘণ্টা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডেটল বাংলাদেশ এবং চ্যানেল আই। ডেটল বাংলাদেশ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ক্যাম্পেইন বিষয়ে জন সচেতনতা বাড়াচ্ছে। পরিচ্ছন্ন বাংলাদেশ-এর ফেসবুক পেজের পোস্ট ইতিমধ্যেই ২৭ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে। ফেসবুকে শেয়ার করা এই ক্যাম্পেইনের ভিডিও দেখেছেন ৪৯৬,০০০-এরও বেশি মানুষ, যার মধ্যে ৩২,০০০ মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এটিকে শেয়ার করেছেন ৪,০০০ মানুষ। ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইন এর  মাধ্যমে উৎসাহিত হয়ে  বিভিন্ন প্রতিষ্ঠান তাদের আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে।

রেকিট বেনকিটজারের মুখপাত্র সৈয়দ তানজিম রেজওয়ান বলেন, “পরিচ্ছন্নতা আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনের অংশ। পরিচ্ছন্নতা বিষয়ে বাংলাদেশে এবং জন মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে আমরা ফেব্রুয়ারিতে প্রতিশ্রুতিবদ্ধ হই। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে আজ আমরা গুলশান-১ এলাকা এবং দেশের বিভিন্ন জায়গায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছি । আমরা দেশের সর্বস্তরের মানুষকে এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি বিশ্বাস করি, আমাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই অঞ্চলের মধ্যে বাংলাদেশকে সবচেয়ে পরিচ্ছন্ন দেশে হিসেবে গড়তে সক্ষম হব”।


এ ক্যটাগরির আরো খবর..