× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

ডেস্ক

পয়লা বৈশাখে পান্তা ইলিশ বাংলা সংস্কৃতি নয়, আরোপিত সংস্কৃতি -মৎস্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
পান্তা ইলিশ বাংলা সংস্কৃতি নয়

পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া বাংলা সংস্কৃতির অংশ না। ঢাকা শহরে আরোপিত সংস্কৃতি। পান্তা ভাতের সঙ্গে মরিচ ভর্তা ও অন্য মাছ খেলে তো অসুবিধা নাই। এ বছর পয়লা বৈশাখে পান্তা-ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

গতকাল সোমবার সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহসংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, পয়লা বৈশাখের আগের দিনটা বাঙালিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ সেটা চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে কোনো আমিষই খাওয়া হয় না। ১৪ রকমের শাক খাওয়া হয়, বিশেষ করে তেতো শাক যেমন গিমা শাক। আপনারা চৈত্র সংক্রান্তি পালন করবেন এবং পহেলা বৈশাখে বাতাসা খান, দই, চিড়া, মিষ্টি, ছাতুর সরবত খান, ভাত, শাক, সবজি খান। ইলিশ নিষেধ করলেই যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, তা না। আরও মাছ আছে।

ইলিশ রক্ষায় আগামীকাল ৮ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হচ্ছে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এসময় জাটকা সংরক্ষণে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। এরপরও কেউ জাটকা ধরলে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।

এ সময় ইলিশ মাছের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা ফরিদা আখতার।

এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন, অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর, অতিরিক্ত সচিব আমেনা বেগম, অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আবদুর রউফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের ইলিশসমৃদ্ধ ২০টি জেলায় (ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বাগেরহাট ও সিরাজগঞ্জ) ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫’ উদযাপন করা হবে। এ বছর জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান আজ ইলিশসমৃদ্ধ অন্যতম জেলা বরিশাল জেলার সদর উপজেলার বেলস পার্কে অনুষ্ঠিত হবে এবং বরিশাল সদর উপজেলার ডিসি ঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে নৌ র‌্যালি হবে।


এ ক্যটাগরির আরো খবর..