× Banner
সর্বশেষ
ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল – নাহিদ ইসলাম ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইজিপি সিমা রানী দাস নামে গৃহবধূর রহস্য জনক মৃত্যু-শরীর থেকে বের হচ্ছিল ধোঁয়া ২ মার্চ পালিত হতে যাওয়া ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করল ইসি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে রূপান্তরিত করবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী           অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সাবেক প্রেমিক সিয়াম

পবিত্র শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ এপ্রিল, ২০১৯

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পবিত্র শবেবরাত উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

‘‘পবিত্র শবেবরাত উপলক্ষে আমি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক মোবারকবাদ।

শবেবরাত মুসলমানদের জন্য এক মহিমান্বিত ও বরকতময় পবিত্র রজনী। মাহে রমজান ও সৌভাগ্যের আগমনী বারতা নিয়ে পবিত্র লায়লাতুল বরাত প্রতিবারের ন্যায় এবারও আমাদের মাঝে সমাগত। উপমহাদেশে শবেবরাত প্রধানত সৌভাগ্যের রজনী হিসেবে পালিত হয়। মানবজাতিকে আল্লাহ্ তা’য়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয় পবিত্র এই রজনী। নফল রোজার পাশাপাশি আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভের লক্ষ্যে মুসল্লিগণ সারারাত জেগে আল্লাহ্র

ইবাদত-বন্দেগি করেন। পবিত্র শবেবরাত সকলের জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক, মহান আল্লাহ্র দরবারে এ প্রার্থনা করি।

ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতের এই পবিত্র রজনীতে সর্বশক্তিমান আল্লাহ্র দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই। সৌভাগ্যমণ্ডিত পবিত্র শবেবরাতের পূর্ণ ফজিলত আমাদের ওপর বর্ষিত হোক। মহান আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন। আমীন।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’


এ ক্যটাগরির আরো খবর..