× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরে ঢাকায় ১৪৬৮টি স্থানে ঈদ জামাত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১ মে, ২০২২
ঢাকায় ঈদ জামাত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এবার ঢাকায় ছোট-বড় ১৪৬৮টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং সবগুলোতেই ডিএমপি নিরাপত্তা দেবে। জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ রোববার (১ মে) জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার আরও বলেন, জামাতের আগে সুইপিং করবে বোম্ব ডিস্পোজাল ইউনিট, থাকবে সিসিটিভি ক্যামেরা। তবে জামাত ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন,মুসুল্লিরা জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু নিয়ে ঈদগাহে প্রবেশ করতে পারবেন না। প্রত্যেককে তল্লাশি করার পর আর্চওয়ে গেট দিয়ে প্রবেশ করতে হবে। তাই জামাতের নির্ধারিত সময়ের আগে মুসুল্লিদের ঈদগাহে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..