পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে পরিবারের সদস্যদের দেয়া খাবার খেলেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টারঃ  পবিত্র ঈদ-উল-ফিতরে পরিবারের সদস্যদের দেয়া খাবার খেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার দুপুরে পরিবারের সদস্যরা কারাগারে দেখা করতে এলে তিনি সাক্ষাৎ করেন। এ সময় পরিবারের সদস্যদের দেয়া খাবার খান।

জানা গেছে, বিএনপি মহাসচিবের নেতৃত্বে খালেদার সঙ্গে কেন্দ্রীয় নেতারা দেখা করতে গেলে কারা কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। তবে পরে পরিবারের সদস্যদের অনুমতি দেয়া হয়।

বেলা দুটায় খালেদা জিয়ার প্রয়াত ভাই সাঈদ এস্কান্দরের স্ত্রী নাসরিন এস্কান্দার ও তার ছেলে শামস এস্কান্দার, শাফিন এস্কান্দার, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমাসহ ২০ জন স্বজন কারাগারে ঢোকেন। তারা পোনে পাঁচটা পর্যন্ত অবস্থান করেন। এ সময় পরিবারের খাবার সরবরাহ করেন।

কারা কর্তৃপক্ষ সরবরাহ করা খাবার পরীক্ষা করে তাকে খেতে দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।