× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডেস্ক

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধ ও মিছিল 

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধ ও মিছিল 

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধ ও মিছিল করেছে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত দুই ঘণ্টা পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পরে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। নাওডোবা ও তস্তারকান্দি এলাকায় তারা অবস্থান নিয়ে মিছিল করেন। সকাল ৭টার দিকে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এসময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয় এবং আন্দোলনকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এক্সপ্রেসওয়ে অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি গোলাম রসুল কালের কণ্ঠকে বলেন, ‘সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। সেতুর এক কিলোমিটার পশ্চিমে সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয়। এসময় দুজনকে সন্দেহভাজন আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দুইজন আন্দোলনকারী। এখন আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

আজ তিনি আরো বলেন, ‘পদ্মা সেতুর দক্ষিণ থানার পুলিশ আটকে পড়া যানবাহনগুলোর নিরাপত্তা নিশ্চিত করে এবং সাড়ে আটটার পর থেকে সীমিতভাবে যান চলাচল শুরু হয়।’


এ ক্যটাগরির আরো খবর..