সোহেল আহমদ, মৌলভীবাজার প্রতিনিধি: ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ না হলে ভোটের লড়াইয়ে আওয়ামীলীগ যাবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
তিনি আজ শনিবার (১৩ফেব্রুয়ারী) দুপুর ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রিচিং আউট অব চিলড্রেন (রক্স) ফেইজ-২ প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী এসময় বিএনপির জাতীয় নির্বাচনে অংশ গ্রহন না করে স্থানীয় নির্বাচনে অংশগ্রহনের সমালোচনা করে বলেন সামনের ইলেকশনও শেখ হাসিনার অধীনেই হবে। তখন পেট্রোল বোমায় নিহত স্বজনদের প্রশ্ন পাহাড়ের উত্তর দিয়েই নির্বাচন করতে হবে।
কমলগঞ্জ অডিটোরিয়ামে আয়োজিত সনদপত্র বিতরন অনুষ্টানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এম.পি উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত ছিলেন না।
অনুষ্টান শেষে প্রশিক্ষন প্রদানকারী সংস্থা কারিতাস কর্তকৃ প্রশিক্ষন প্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।