× Banner
সর্বশেষ
আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

“পদ্মা সেতু” লায়ন মোঃ গনি মিয়া বাবুল

admin
হালনাগাদ: শুক্রবার, ১৭ জুন, ২০২২
"পদ্মা সেতু" লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পদ্মা সেতু
লায়ন মোঃ গনি মিয়া বাবুল

কত শত বছরের বঞ্চনার পর
খরস্রোতা পদ্মা নদীর ওপর,
দুঃখ-দুর্দশা লাঘবে এসেছো হেসে হেসে
শত সহস্র বাঁধা পেরিয়ে অবশেষে।

পদ্মার বুকে মাথা উঁচু করে
আশীর্বাদ হয়ে বাঙালির ঘরে ঘরে,
শিক্ষা-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য পর্যটনে
প্রসার হবে জাতীয় উন্নয়নে।

জাতির গৌরব মর্যাদার প্রতীক
বিশ্ব জুড়ানো খ্যাতি চারিদিক,
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে
উত্তর-দক্ষিণ অগ্রযাত্রায় একসাথে।

বীর বাঙালির অসাধ্য সাধন
দৃষ্টি নন্দন তোমার আকর্ষণ,
তুমি বঙ্গবন্ধু কন্যার শ্রেষ্ঠ উপহার
তাঁর প্রতি কৃতজ্ঞতা বার বার।

পদ্মা সেতুর জয় বিশ্বের বিষ্ময়
বঙ্গবন্ধুর সোনার বাংলায় নতুন সূর্যোদয়,
উজ্জীবিত আলোকিত পদ্মা নদীর তীর
শেখ হাসিনা আজ বিশ্বজয়ী বীর।

 

পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ স্থায়ী পরিষদ।
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি।


এ ক্যটাগরির আরো খবর..