× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

নিউজ ডেস্ক

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে শিবচরের বাংলাবাজার ঘাট পরিদর্শন চিফ হুইপ ও নৌপরিবহন প্রতিমন্ত্রীর

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০২২
বাংলাবাজার ঘাট পরিদর্শন

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ‍্যে ২৫ জুন মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ঘাট এলাকায় ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। সমাবেশে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে এবং ৩০ জুন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। সমাবেশকে ঘিরে নৌপথে আগমনকারীদের সুযোগ সুবিধার জন‍্য বাংলাবাজার ঘাট এলাকায় নৌজেটি ও পন্টুনের সুবিধা বৃদ্ধি করা হবে। বলেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

আজ মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ঘাট এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মাদারীপুর জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী, বাংলাদেশ অভ‍্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক এবং জেলা প্রশাসক রহিমা বেগম এসময় উপস্থিত ছিলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, গর্বের পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে যে উৎসব হবে, দেশের ৫০ বছরের ইতিহাসে তা হয়নি। দেশের ১৭ কোটি মানুষের দৃষ্টি থাকবে উৎসবের দিকে।

পরে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, শিমুলিয়ায় ফেরিঘাট চালু থাকবে। সারাদেশে ফেরির চাহিদা রয়েছে। আরো ১২টি নতুন ফেরি সংগ্রহ করা হচ্ছে। পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়াঘাটে মানুষের চাহিদা বেড়ে যাবে। নদীকেন্দ্রিক পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। শিমুলিয়ায় পর্যটন কেন্দ্রিক ইকোজোন গড়ে তোলা হবে। নদীকে ঘিরে জীবন জীবিকা থামিয়ে দেয়া যাবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে কেউ বেকার থাকবেনা; কর্মসংস্থান হবে। গত ১৩বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ন‍ৌ, সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব‍্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..