× Banner
সর্বশেষ
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩ বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

পঞ্চগড়ে ৩ মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
পঞ্চগড়ে ৩ মাদক ব্যবসায়ী আটক

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুমন আলী(৩৪ ), মোঃ আতিয়ার রহমান (২৬) ও মোঃ আব্দুর রহিম (৩০) নামে ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা।

পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার এসআই ফিরোজ আলীর নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানাধীন পৌরসভাস্থ তেলিপাড়া ট্রাক টার্মিনালের পূর্ব পার্শ্বে একটি আবাসিক হোটেলের কক্ষ হতে শুক্রবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রয় কালে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

মাদক ব্যবসায়ী মোঃ সুমন আলী পঞ্চগড় সদর থানার পুরাতন পঞ্চগড় এলাকার মৃতঃ বারেক আলী ছেলে, মোঃ আতিয়ার রহমান (২৬) পঞ্চগড় সদর থানার কাগজিয়াপাড়া এলাকার মোঃ আব্দুল বাকীর ছেলে এবং মোঃ আব্দুর রহিম (৩০) বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ডাবরভাঙ্গা এলাকার মোঃ আবু তাহের ছেলে।

এসময় তাদের কাজ থেকে ৩ গ্রাম হেরোইন, ৯ পিচ ইয়াবা ট্যাবলেট, নগদ ১২,৭০০ টাকা ও ৪টি মোবাইল ফোন জব্দ করে ডিবি পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..