× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

পঞ্চগড়ে সুপ্রিয় জুট ইন্ডাষ্ট্রিজের শুভ উদ্বোধন

admin
হালনাগাদ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ   পঞ্চগড়ে সুপ্রিয় জুট ইন্ডাষ্ট্রিজ নামের একটি জুট মিলের শুভ উদ্বোধন করা হয়েছে।
পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ধকরাহাট এলাকায় প্রতিষ্ঠিত সুপ্রিয় জুট ইন্ডাষ্ট্রিজের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ মোঃ নুরুল ইসলাম সুজন।
সুপ্রিয় জুট ইন্ডাষ্ট্রিজের মালিক পঞ্চগড় চেম্বারের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আশরাফুল আলম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় পৌরসভার মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, পঞ্চগড় চেম্বারের সভাপতি মোঃ আব্দুল হান্নান শেখ, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ হোসেন প্রমুখ।
সুপ্রিয় জুট ইন্ডাষ্ট্রিজে উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হবে বলে জানায় মালিক। এটি পঞ্চগড়ে দ্বিতীয় জুট মিল। জেমজুট নামে আরো একটি পাটকল রয়েছে পঞ্চগড় জেলার বোদা উপজেলায়।


এ ক্যটাগরির আরো খবর..