× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

পঞ্চগড়ে “শুভ ডায়াবেটিস হাসপাতাল” ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন

admin
হালনাগাদ: সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ২৮ আগস্ট (রবিবার) সকালে পঞ্চগড়ের আটোয়ারীতে “শুভ ডায়াবেটিস হাসপাতাল” ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান উপস্থিত থেকে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় রিয়াজ হাস্কিং মিল সংলগ্ন শুভ ডায়াবেটিস হাসপাতাল ভবনের নাম ফলক আনুষ্ঠানিকভাবে উম্মোচন করেন।

নাম ফলক উম্মোচন শেষে মরহুম র.স.ম সাজ্জাদ হোসেন শুভ’র আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা  পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, শুভ ডায়াবেটিস হাসপাতারের জমি দাতা আলহাজ্ব মোঃ রিয়াজুল ইসলাম রিন্টু, এ্যাড: আনিছুর রহমান, বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুধিজন সহ গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..