× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

পঞ্চগড় জেলা প্রতিনিধি(এন এ রবিউল হাসান লিটন)

পঞ্চগড়ে ট্রেনের বাথরুম থেকে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের লাশ উদ্ধার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের লাশ উদ্ধার

পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা দ্রুতযান এক্সপ্রেস  এর বাথরুম থেকে আব্দুল আজিজ শেখ (৭৪) নামের এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

১৭ মে (মঙ্গলবার) সকাল ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসের একটি বগির বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়।

আব্দুল আজিজের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। তার বাবার নাম মৃত মনির উদ্দীন শেখ। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং  অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য। এর আগে তিনি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার রাজারামপুর এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড়ে পৌঁছানোর পর ট্রেনটি ওয়াশ করতে যান পরিচ্ছন্নতা কর্মী। এ সময় তিনি একটি বগির বাথরুম ভেতর থেকে লাগানো অবস্থায় দেখতে পান। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে স্টেশন কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাথরুমের দরজা খুলে মৃত অবস্থায় উদ্ধার করেন আব্দুল আজিজকে। বিষয়টি পঞ্চগড় বিজিবি-১৮ ব্যাটলিয়নে জানানো হলে বিজিবি সদস্যদের সহযোগিতায় তাদের নিজস্ব অ্যাম্বুলেন্সে আব্দুল জলিলের লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, এটা রেল পুলিশের তদন্তের বিষয়। তবে তার সঙ্গে থাকা কাগজপত্র দেখে ঠিকানাসহ তিনি বীর মুক্তিযোদ্ধা বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রেলওয়ে থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া বলেন, মৃত আব্দুল আজিজের সঙ্গে থাকা ভোটার আইডি কার্ড দেখে পরিচয় শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তিনি মারা গিয়ে থাকতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..