× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

পঞ্চগড়ে অটোরিকশার ধাক্কায় কলেজ চতুর্থ শ্রেণির কর্মচারী মৃত্যু

admin
হালনাগাদ: রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে অটোরিকশার ধাক্কায় জাহেদ আলী (৪২) নামে এক কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী মৃত্যু হয়েছে।

১৬ অক্টোবর (রবিবার) সকালে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে এ দুর্ঘটনা ঘটে। জাহেদ আলী সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে এবং জগদল ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, সকালে জাহেদ আলী জগদল বাজার থেকে হেঁটে কলেজে যাওয়ার পথে পেছন থেকে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তার ওপর পড়ে জ্ঞান হারিয়ে ফেল্লে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..