এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ২৯ নভেম্বর (বুধবার) পঞ্চগড়ে নানা কর্মসূচীর মাধ্য দিয়ে পঞ্চগড় মুক্ত দিবস পালিত হয়েছে।
সকাল ১০ টায় সার্কিট হাউস চত্বরের বঙ্গবন্ধু ম্যুরালে পুস্প অর্পনের মধ্য দিয়ে দিবসটি উৎযাপন শুরু হয়। পঞ্চগড় জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যগে পঞ্চগড় মুক্ত দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য “বিজয় র্যালী ” বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধাব সড়ক প্রদক্ষিন করে। বিজয় র্যালীতে নেতৃত্ব দেন পঞ্চগড়-১ সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান এম পি, জেলা প্রশাসক জনাব অমল কৃষ্ণ মন্ডল, জেলা চেয়ারম্যান মোঃ আমানুল্লাহ বাচ্চু, প্রধানমন্ত্রী কার্যালয়ের এটু আই প্রকল্পের জন প্রেক্ষিক বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা, জেলা ইউনিট কমান্ডার আবুল কালাম দুলাল , জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুলসহ পঞ্চগড় জেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান, ছাত্র, শিক্ষক, সাংবাদিকসহ জেলার বিভীন্ন স্তরের ব্যাক্তিবর্গ।
পরে জেলা পরিষদ চত্বরে অবস্থিত ৭১ এর বধ্য ভূমিতে পুস্প অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরন করা হয়।
পরে মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মির্জা আবুল কালাম দুলালের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদ কম্পেক্সে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, প্রধানমন্ত্রী কার্যালয়ের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আমানুল্লাহ বাচ্চু,পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রট প্রমুখ। সন্ধ্যায় সরকারি অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।



