কামারখালী ইউনিয়ন পরিষদে মাসিক সমন্বয় সভা

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের উদ্দ্যোগে কামারখালী ইউনিয়ন পরিষদ হলরুমে এক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১০.০০ কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) এর সভাপতিত্বে ও ইউনিয়ন সচিব মোঃ ইকবাল হোসেন এর সঞ্চালনায় কামারখালী ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়নে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিবাহ, বৃক্ষরোপন, আইনশৃংখলা, ইভটিজিং, মাদক, স্যানিটেশন, বাজার সহ রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট ও পরিবেশ উন্নয়ন এবং জন্মনিবন্ধন সম্পর্কে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ডাক্তার, স্বাস্থ্য সহকারী, উপ-সহকারী কৃষি অফিসার, মসজিদের ইমাম, কাবিন রেজ্রিষ্টার, পুলিশ প্রসাশন, গ্রাম পুলিশ সহ ইউ.পি সদস্য এবং ইউনিয়ন ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে এক মাসিক সমন্বয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ মান্নান মন্নু সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক, ফরিদপুর সুগার মিলের ম্যানেজার মোঃ আবুল বাশার, কামারখালী ইউনিয়ন পরিষদের ইউ,পি সদস্য মোঃ আবুল কালাম আজাদ, কামারখালী ইউনিয়ন কৃষি উপসহকারী জীবন কুমার ঘোষ, ইউনিয়ন সমাজকর্মী আকলিমা বেগম, কামারখালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ লতিকা রানী সাহা, গন্ধখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা রুমিছা বেগম, সাবেক ইউ.পি সদস্য মোঃ ইউসুফ মোল্যা, কামারখালী বালুচর চাঁদতারা মসজিদের ইমাম মোঃ আমিন উদ্দিন মোল্যা জিহাদী, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ৪নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মাদ আলী মোল্যা সহ প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের ইউ.পি সদস্য সহ ইউনিয়ন আওয়ামলীগের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সবশেষে সভার সভাপতি ও চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু সবার কথা শুনে ইউনিয়নের উন্নয়নের আশ্বাস ও সকল বিষয়ে ব্যবস্থা করবেন এ কথা বলে মাসিক সমন্বয় সভা শেষ করেন। সভার সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন উদ্দ্যোক্তা মোঃ সাহিন ইসলাম ও মিজানুর রহমান বাবলু প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।