× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় মোবাইলের দোকানে চুরির সময় ৪ চোর আটক 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
৪ চোর আটক 

পঞ্চগড়ের বোদায় মোবাইলের দোকানে চুরি করতে গিয়ে ৪ চোর আটক হয়েছে। বোদা উপজেলার নগর কুমারী হাটে অর্থি টেলিকম নামে একটি মোবাইলের দোকানে চুরি করার সময় আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গভীর রাতে জেলার বোদা উপজেলার নগর কুমারী হাটে দোকানের তালা ভাঙার সময় নৈশ্য প্রহরী ও স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে বোদা থানা পুলিশ।
আটকরা হলেন, চট্রগ্রামের কুলসি থানার মতিজন্না গ্রামের মৃত হুমায়নের ছেলে সিদ্দিক (৩৩), কুমিল্লার মুরাদনগর থানার সোনাকান্দা গ্রামের আ. আউয়ালের ছেলে বশির (৪৫), দেবীদ্দার থানার আলমপুর গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে তওহিদ (২৭), শেরপুরের নালিতাবাড়ী বাগডাসা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে রমজান আলী (২৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চোর চক্রটি রাতের আধারে দোকানের শাটার ভেঙ্গে ভিতরে ঢুকে চুরির চেষ্টা করে। এসময় শব্দ শুনতে পায় বাজারে নৈশ্য প্রহরীররা। তারা স্থানীয়দের সহায়তা নিয়ে চোর চক্রটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে থানায় হেফাজতে নেয়।
 বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বিষয় টি নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই চক্রটির চার সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের পাঠানো হবে।
ধারনা করা হয়েছে চক্রটি বিভিন্ন জেলায় চুরিসহ ডাকাতি করে আসছে দীর্ঘদিন ধরে।


এ ক্যটাগরির আরো খবর..